ঢাকা
প্রকাশিত: ২২:৪২, ২০ জুন ২০২০
অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিচয়পত্রের মেয়াদ বাড়াল ইসি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ অনির্দিষ্ট সময়ের জন্য বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার(২০ জুন) এনআইডি অনুবিভাগের কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, যে সব সাময়িক জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ২ বছর ছিল, সে সব জাতীয় পরিচয়পত্রের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো।
এই সিদ্ধান্তের মাধ্যমে সব সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসেবে ব্যবহার করা যাবে। মেয়াদের কারণে সেবা গ্রহিতাকে কোনো সেবা থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ জানানো হলো।
এ ছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে তারা প্রয়োজনে services.nidw.gov.bd লিংকে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস থেকে প্রাপ্ত কার্ডের মতো রঙিন) ডাউনলোড ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















