ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২১ জুন ২০২০
আপডেট: ০০:২৩, ২১ জুন ২০২০

এবার করোনায় মারা গেলেন এক যুগ্ম সচিব

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।। শনিবার (২০ জুন) রাত আটটার দিকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রয়াত জাফর আহম্মদ খান প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থা গুরুতর হলে তাঁকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি বরিশালে। সেখানেই তাঁকে দাফন করা হবে।

বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের এই কর্মকর্তা বিবিএসের কম্পিউটার শাখার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়