ঢাকা
প্রকাশিত: ১২:৩৭, ২১ জুন ২০২০
স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টার সময় দিল বিএমএ
করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)। এই দাবিটি পূরণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি।
বিএমএর সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের কাছে পাঠানো হয়েছে। সেই চিঠিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এই সময়ের মধ্যে চিকিৎসকদের জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা করা না হলে পরবর্তী উদ্ভূত পরিস্থিতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর দায়ী থাকবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিএম এর কার্যনির্বাহী কমিটির এক সভায় খুলনায় চিকিৎসক হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বলে জানানো হয়েছে আলাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















