ঢাকা
প্রকাশিত: ১২:৫৩, ২১ জুন ২০২০
রোববার ঢাকা থেকে উড়ল লন্ডনের ফ্লাইট
করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার (২১ জুন) অন্তর্জাতিক রুটে প্রথম শিডিউল ফ্লাইট পরিচালনা করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রােববার দুপুর ১২ টা ২০ মিনিটে বোয়িং ৭৩৭-৮ ড্রিমলাইনার এয়ারক্রাফট নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি সূত্র এই বিষয়টি নিশ্চিত করে। সূত্র থেকে জানা যায়, ফ্লাইটে ১৮৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৫ জন শিশু।
করোনা সংক্রমণের শুরুতে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক।
আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ ও ৩০ এপ্রিল, ৭ , ১৬ ও ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।
পরে ১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক। তবে কাতারে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই যাত্রীরা শুধু ট্রানজিট হিসেবে কাতার ব্যবহার করে অন্যান্য দেশে যেতে পারবেন।
১৬ জুন থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও ৫ দিন সময় নিয়ে আজ ২১ জুন থেকে ফ্লাইট চলাচল শুরু করে বিমান।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















