ঢাকা
প্রকাশিত: ১৩:১৩, ২১ জুন ২০২০
আপডেট: ১৩:১৪, ২১ জুন ২০২০
আপডেট: ১৩:১৪, ২১ জুন ২০২০
অধিবেশনে অংশগ্রহনকারী এমপিদের করোনা টেস্ট হচ্ছে
সোমবার(২২ জুন) থেকে আবারও বসছে সংসদের বাজেট অধিবেশন। আগামী দু’দিন প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সেইজন্য সকল সংসদ সদস্যের (এমপি) করোনা টেস্ট শুরু হয়েছে শনিবার থেকে।
সেই টেস্টে যাদের ফল পজিটিভ আসবে তারা অধিবেশনে বসবেন না। আর যাদের এ নেগেটিভ আসবে তারা কোয়ারেন্টাইনে থাকবেন এবং সরাসরি সংসদ অধিবেশনে যোগ দেবেন।
এমপিদের সাথে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এর আগে করোনা সংক্রমণের মধ্যেই গত ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়েছে। ১১ জুন আগামী অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অন্যান্য বছর বাজেটের ওপর আলোচনা মাসব্যাপী হলেও এবার করোনার কারণে প্রথমে আলোচনার জন্য নির্দিষ্ট করা হয় সাত দিন।
কিন্তু প্রথম দিনই সংসদের একজন জ্যেষ্ঠ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, শনিবার থেকে টেস্ট করা হচ্ছে। যাদের পজিটিভ আসবে তারা অধিবেশনে যোগ দেবেন না। আর যাদের নেগেটিভ আসবে তারা কোয়ারেন্টাইন মেইনটেইন করবেন।
তিনি বলেন, সংসদের চলতি বাজেট অধিবেশনের আগামী চারটি বৈঠকে যেসব এমপিরা অংশ নেবেন তাদের করোনা টেস্ট শুরু করা হয়েছে। এছাড়া সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে।
শনিবার থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এদিন ২০ জন এমপির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া সংসদ সচিবালয় ও ভবনের ৩৩ জন কর্মকর্তা-কর্মচারীরও নমুনা নেওয়া হয়েছে। রবিবারও এমপিদের নমুনা সংগ্রহ করা হবে।
এখন পর্যন্ত সংসদের ১৫ জন সংসদ সদস্য ও ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের ডেন্টাল সার্জন ডা. তামিম গণমাধ্যমকে বলেন, আমরা যাদের টেস্ট করেছি এখন পর্যন্ত (১৮ জুন) ৯৪ জন শনাক্ত হয়েছেন। পরবর্তী বৈঠকগুলোতে অংশ নেবেন তাদের টেস্ট করা হচ্ছে।
জাতীয় সংসদ সচিবালয়ের ডেন্টাল সার্জন ডা. তামিম গণমাধ্যমকে বলেন, আমরা যাদের টেস্ট করেছি এখন পর্যন্ত (১৮ জুন) ৯৪ জন শনাক্ত হয়েছেন। পরবর্তী বৈঠকগুলোতে অংশ নেবেন তাদের টেস্ট করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















