ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

জাতীয়

প্রকাশিত: ১৪:২৪, ২১ জুন ২০২০

জামিন মেলেনি সাবেক কাউন্সিলর মিজানের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কারাবন্দি সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান।

যাসিনোবিরোধী অভিযানের সময় 'পাগলা মিজান' নামে পরিচিত হাবিবুর রহমান মিজানকে গতবছর ১১ অক্টোবর গ্রেপ্তার করে র‍্যাব। সাত কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকা পাচার করার অভিযোগে গতবছর ১২ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায় এবং ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৬ নভেম্বর গুলশান থানায় মামলা করে দুদক।

তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

হাইকোর্টের নিয়মিত বেঞ্চ না খোলা পর্যন্ত মিজানের জামিন আবেদনের ওপর শুনানি মূলতবি করা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার (২১ জুন) এ আদেশ দেন। হাইকোর্ট থেকে জামিন পেলেন না মিজান।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়