নিজস্ব প্রতিবেদক
ময়লা ফেলে রাখলে ওয়াসাকেও জরিমানা করা হবে: তাপস
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিভিন্ন সংস্কার কাজের সময় উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখলে ওয়াসাকেও জরিমানা করা হবে।
রোববার বেলা ১২ টার দিকে ডিএসসিসির দুটি স্পটে নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নর্দমা পরিস্কারকরণ কার্যক্রম বছরব্যাপী পরিচালনা করা হবে।
তিনি বলেন, এই কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সকল নর্দমা মাসে দু'বার করে পরিষ্কার করা হবে।
জনগণকে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদিও উপছে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয় তাহলে সরাসরি আমাকে জানাবেন।
এ সময় ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দীন রতন এবং ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস নগরীর ৩৩ নং ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমায়ও বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















