ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২১ জুন ২০২০

সরকারের ত্রাণ পৌঁছেছে এক কোটি ৫৬ লাখ পরিবারে

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশে মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে এক কোটি ৫৬ লাখ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন। আর বিতরণ করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ২২৫ মেট্রিক টন। 

এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৫৬ লাখ ৭৭ হাজার ৮৬৬টি এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৮৬ লাখ ৮৩ হাজার ৩৮৩ জন।

শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। এরমধ্যে বিতরণ করা হয়েছে ৮৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৩৫২ টাকা। 

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার ২০১ টাকা। 

এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৪৭ হাজার ৩৬৫টি এবং উপকারভোগী লোকসংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৪৮১ জন।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়