ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ২১ জুন ২০২০

নগদ রিজার্ভ সংরক্ষণের হার পুনর্নির্ধারণ

ফাইল ছবি

ফাইল ছবি

আর্থিক প্রতিষ্ঠানসমূহের নগদ রিজার্ভ সংরক্ষণ (সিআরআর) এর হার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনস ও মার্কেট বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। এটি বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানসমূহের নগদ রিজার্ভ সংরক্ষণ (সিআরআর) এর হার পুনর্নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানসমূহের নগদ রিজার্ভ সংরক্ষণ (সিআরআর) এর বিষয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, মেয়াদী আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহ দ্বিসাপ্তাহিক ভিত্তিতে গড়ে দৈনিক ১.৫ শতাংশ হারে সিআরআর সংরক্ষণ করতে পারবে। তবে এ শর্তে যে, কোন দিনই এই সংরক্ষণের পরিমাণ ১.০০ শতাংশ এর কম হবে না।

আর মেয়াদী আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহের এসএলআর সংরক্ষণের পূর্ববর্তী হার ৫ শতাংশ এবং আমানত গ্রহণ করে না এমন আর্থিক প্রতিষ্ঠানের এসএলআর সংরক্ষণের পূর্ববর্তী হার ২.৫ শতাংশ এ অপরিবর্তিত থাকবে। 

সিআরআর এর উক্ত পরিবর্তিত হার ১ জুন ২০২০ তারিখ হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়