নিজস্ব প্রতিবেদক
গ্রেফতার এই জঙ্গিদের প্রধান লক্ষ্য কি ছিলো, জানালো র্যাব
ছবি: আইনিউজ
রাজধানীর দক্ষিণখান থেকে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল ওরফে আল্লাহর সরকার’ এর নিয়ন্ত্রক ও বিভাগীয় নায়কসহ সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করে তোলাই তাদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছে র্যাব।
রোববার র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উলাহ বুলবুল এ তথ্য জানান। গ্রেফতাররা হলো- মো. আব্দুল হানান (৪৯), মেহেদী মার্শদ পলাশ (২৮),মো. সোহেল হাসান (৩১), হাসান মাহমুদ (৩৫), মো. নাজমুল হাসান রাজু (২৪), মো. রজাউল ইসলাম (৩১) ও মো. রবিউল ইসলাম (৩৩)।
এ সময় তাদের থেকে জঙ্গি কার্যক্রম উদ্বুদ্ধ করা একটি বই, পাঁচটি মোবাইল, ৩৫ হাজার ৮০ টাকা, জঙ্গি কার্যক্রম উদ্বুদ্ধের লিফলেট, আয়-ব্যয় ও বিভিন্ন হিসাবের ফরমসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
কর্নেল শাফী উলাহ বুলবুল জানান, গতকাল রাতে রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠনটির সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল ওরফে আল্লাহর সরকার’ এর সদস্য বলে স্বীকার করেছে।
তিনি আরো জানান, গ্রেফতার আসামি ও এর আগে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৯৯৫ সালে জঙ্গি মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম ওরফে মতিন মাহবুব ওরফে মহদী হাসান ওরফে মতিনুল হকের নেতৃত্বে ‘আল্লাহর দল’ নামক জঙ্গি সংগঠনটি গড়ে ওঠে। ২০১৪ সালে মতিনের গোপন নির্দেশ এটি ‘আল্লাহর সরকার’ নাম করণ করা হয়। এ সংগঠনটি গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য অনুকূল পরিবেশে দেশের মধ্যে ব্যাপক নাশকতায় লিপ্ত হয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশের শৃঙ্খলা, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করে তোলা এবং তাদের নিজেদের কাঠামো অনুযায়ী শাসন ব্যবস্থা গড়ে তোলা।
তাদের সাংগঠনিক কাঠামো পদ-পদবি ও নেতৃত্ব দেয়া প্রসঙ্গে র্যাবের এই কর্মকর্তা জানান, তারা সংগঠনটির কেন্দ্রীয় সর্বোচ্চ পদক ‘তারকা’ হিসাব চিহ্নিত করে। এছাড়া কেন্দ্রীয় পর্যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পর্যায়ক্রমে রয়েছে অধিনায়ক, অতিরিক্ত অধিনায়ক, উপ-অধিনায়ক, যুগ্ম অধিনায়ক, সহ-অধিনায়ক, নিয়ন্ত্রক, নির্বাহী প্রভাতি ও আঞ্চলিক কাঠামোতে রয়েছে পর্যায়ক্রমে বিভাগীয় নায়ক, জলা নায়ক, থানা নায়ক, গ্রাম নায়ক ও সদস্য।
তাদের ধ্যান-ধারনা সম্পর্কে তিনি জানান, তাদের মত; বর্তমান যুদ্ধাবস্থা চলছে বিধায় তারা ঈদ, কোরবানি, হজ্ব ইত্যাদি পালন করে না। জুমার নামাজ আদায় করে না এবং প্রতি ওয়াক্তের শুধুমাত্র দুই রাকাত নামাজ আদায় করে। এমনকি ইসলামের কালেমার সঙ্গে শেষ নবীর নাম যুক্ত করার ক্ষেত্রেও তাদের ভিন্নমত রয়েছে। তারা মনে করে বর্তমান সময়ের জন্য জঙ্গি মতিন মেহেদি আল্লাহর বিশেষ দূত হতে পারে।
গ্রেফতার জঙ্গিদের জিজ্ঞাসাবাদ জানা যায়, মো. আব্দুল হানান (৪৯) ২০০৮ সালে মতিন মেহেদীর কাছে বায়াত গ্রহণের মাধ্যমে এই জঙ্গি সংগঠনে যোগ দেন। সে এই সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে। ২০১৫ সালে সে নিয়ন্ত্রক (শপথ প্রতিনিধি) পদে দায়িত্ব নেয় এবং এখন পর্যন্ত ওই দায়িত্বেই আছে। মেহেদী মার্শেদ পলাশ (৩২) ২০০১ সালে মতিন মেহেদীর কাছে বায়াত গ্রহণের মাধ্যমে জঙ্গি সংগঠনে যোগ দেয়। পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করে। ২০১৯ সালে সে ‘বিভাগীয় নায়ক’ পদে দায়িত্ব নেয় এবং এখন পর্যন্ত একই দায়িত্ব আছে।
মো. সাহল হাসন (৩১) ২০০৮ সালে এই জঙ্গি সংগঠনে যোগ দেয়। ২০১৭ সালে সে ‘জেলা নায়ক’ পদে দায়িত্ব পায়। হাসান মাহমুদ (৩৫) যোগ দেয় ২০১৩ সালে। ২০১৮ সালে ‘জেলা নায়ক’ পদ দায়িত্ব নিয়ে এখনো সে দায়িত্বেই রয়েছে সে।
মো. নাজমুল হাসান রাজু (২৪) ২০১৫ সালে জঙ্গি সংগঠনে যোগ দেয়। বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি দাওয়াতি কার্যক্রমে অংশ নেয় সে। বর্তমান থানা নায়ক পদে দায়িত্ব পালন করছিল। মো. রেজাউল ইসলাম (৩১) যোগ দেয় ২০১৫ সালে। সে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি দাওয়াতি কার্যক্রম অংশ নেয়। সে বর্তমান থানা নায়ক পদ দায়িত্ব পালন করছিল। ২০১৯ সালে জঙ্গি সংগঠনে যোগ দেয় মো. রবিউল ইসলাম (৩৩)। সে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি দাওয়াতি কার্যক্রমে অংশ নেয়। বর্তমান সে ‘থানা নায়ক’ পদে দায়িত্ব পালন করছিল।
গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব-১ এর অধিনায়ক জানান, তারা ইসলামের অপ-ব্যাখ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন ও ইসলামী সংগীতের মাধ্যমে সাধারণ মানুষকে উগ্রবাদে উদ্বুদ্ধ করে। জঙ্গি কার্যক্রমকে জোরদার করার জন্য তারা আর্থিক কাঠামো তৈরি করেছে।
সংগঠনটির যাবতীয় আর্থিক মূলধনের একটি বড় অংশ নামে- বেনামে দেশের বেশ কয়েকটি ব্যাংক গচ্ছিত রয়েছে। এ বিষয়ে র্যাবের অনুসন্ধান অব্যাহত রয়েছ বলেও জানান তিনি।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















