নিজস্ব প্রতিবেদক
রিমান্ডে আল্লাহর দলের সাত জঙ্গি
ছবি: আইনিউজ
রাজধানীর দক্ষিণ খান থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সাত সদস্যকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার তাদের সাতজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে দশদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব-১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল গণমাধ্যমকে জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরা হলো- মো. আব্দুল হান্নান, মেহেদী মোর্শেদ পলাশ, মো. সোহেল হোসেন, হাসান মাহমুদ, মো. নাজমুল হাসান রাজু, মো. রেজাউল ইসলাম ও মো. রবিউল ইসলাম।
র্যাব জানায়, তারা ১৯৯৫ সালে মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম ওরফে মতিন মাহবুব ওরফে মেহেদী হাসান ওরফে মতিনুল হকের নেতৃত্বে ‘আল্লাহর দল’ নামে সংগঠনটি গড়ে তোলে। গ্রেফতারদের মধ্যে আব্দুল হান্নান ২০০৮ সালে মতিন মেহেদীর কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহর দলে যোগ দেয়। সে এই সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
২০১৯ সালের ৭ নভেম্বর ‘আল্লাহর দল’ নামের এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















