ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

প্রকাশিত: ২১:২৭, ২১ জুন ২০২০

হেলিকপ্টারে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি ভোলার জেলা জজ

ফাইল ছবি

ফাইল ছবি

বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হলো করোনায় আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হককে। রোববার রাত ৮টা ৩৯ মিনিটে হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে। পরে তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে (আয়শা মেমরিয়াল) ভর্তি করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ বিন জাইদ সন্ধ্যায় এসব তথ্য জানান।

রোববার তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হককে জানালে তিনি তাকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম জানান, এ বি এম মাহমুদুল হক গত ১২ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়