নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৮, ২২ জুন ২০২০
আপডেট: ০১:৪৬, ২২ জুন ২০২০
আপডেট: ০১:৪৬, ২২ জুন ২০২০
দেশের ১০ জেলার ২৭টি এলাকায় রেড জোন ঘোষণা
দেশের ১০টি জেলার ২৭ এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে সরকার।
রোববার (২১ জুন) রাতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
করোনাভাইরাসের (কোভিড-১৯) অতি ঝুঁকিতে থাকা এই ২৭টি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
১০টি জেলা হলো- মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।
সাধারণ ছুটি চলাকালে এসব এলাকার লোকজনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে। জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির বাইরে থাকবে।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















