ঢাকা
প্রকাশিত: ১২:২৯, ২২ জুন ২০২০
আপডেট: ১২:৩০, ২২ জুন ২০২০
আপডেট: ১২:৩০, ২২ জুন ২০২০
করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ। সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা। মৃত শেখ ফরিদ উদ্দিন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, যুগ্ম-পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না এটি আমি নিশ্চিত নই, তার ডেথ সার্টিফিকেট পেলে এটি জানানো যাবে।
এর আগে করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা মারা গেলেও পরে পরীক্ষায় তা নেগেটিভ আসে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















