ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ২২ জুন ২০২০
আপডেট: ১৪:৩৭, ২২ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৪৮০, মৃত্যু ৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪৮০ জনকে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। নতুনদের নিয়ে বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে।  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৮ জন মারা গেছেন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৫ জন নারী। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫০২ জনে।  

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন নতুন ১,৬৭৮ জন। বর্তমানে দেশে সুস্থ রোগীর সংখ্যা ৪৬,৭৫৫ জন।  

সোমবার (২২ জুন)  দুপুর আড়াইটায় দেশের করোনা  পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসকল তথ্য সকলের সামনে তুলে ধরেন।

করোনা শনাক্তে দেশের ৬২ টি ল্যাবে ২৪ ঘণ্টায় মোট ১৫,৫৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।   

এদিকে ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৯০ লাখ ৬০ হাজার ৮৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৭০ হাজার ৯৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৪৮ লাখ ৪৭ হাজার ৪১১ জন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়