ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৬, ২২ জুন ২০২০

‘চীনের ভ্যাকসিন বাংলাদেশ আগে পাবে’

বিমান বন্দরে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী

বিমান বন্দরে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনে করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে পাঠানো হবে বলে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে চীন থেকে আগত ১০ জন প্রতিনিধিকে বিদায় জানাতে বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চীন করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কাজে অগ্রগতিও অনেক।

জাহিদ মালেক বলেন, আক্রান্ত সময়ে বাংলাদেশ যেভাবে পাশে ছিল, চীন সরকার সেই উদারতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেবে। 

প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে তিনি জানান, কোভিড প্রতিরোধে বাংলাদেশের কাজে চীনা দল সন্তুষ্ট হয়েছে। তবে কোভিড মোকাবিলায় আরো কিছু জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে বলেও প্রতিনিধি দল সরকারকে জানিয়েছেন। আমরা সামনের দিনগুলোতে চিহ্নিত জায়গাগুলো নিয়ে আরো কাজ করবো।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়