ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ২২ জুন ২০২০

ধর্ষণ মামলার আসামি তুফানের জামিন নামঞ্জুর

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং পরে মাসহ তাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জামিন দেননি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। তবে তার আবেদন শুনানির জন্য হাইকোর্টের নিয়মিত বেঞ্চে যেতে বলেছেন আদালত। 

আসামির জামিন আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মোমতাজ উদ্দিন মেহেদী ও এএইচএম রেহানুল কবির।

মামলার এজহার সূত্রে জানাযায়, ভালো কলেজে ভর্তির সুযোগ করে দেয়ার কথা বলে তুফান ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। পরে ২০১৭ সালের ১৭ জুলাই বগুড়ায় তুফান বাড়িতে নিয়ে গিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। তুফানের স্ত্রী বিষয়টি জানার পর ২৮ জুলাই ওই নারী ও তার মেয়ের মাথা ন্যাড়া করে। এছাড়া তাদের বেধড়ক মারধরও করা হয়।

এ ঘটনায় ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন আইনে ওই কিশোরীর মা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ ২০১৭ সালের ১০ অক্টোবর পৃথক দুটি ধারায় আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।

এই মামলায় এর আগেও তুফান জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিল। তবে আদালত শুনানি নিয়ে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি তুফানের জামিন আবেদন খারিজ করে দেন।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়