ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৭, ২২ জুন ২০২০
আপডেট: ১৮:২৭, ২২ জুন ২০২০

আজ আই নিউজ লাইভে ‘তারুণ্য ও উন্নয়ন ভাবনা’য় মুখোমুখি নাহিম রাজ্জাক

করোনাকালে কোথায় যাচ্ছে বিশ্ব অর্থনীতি। বাংলাদেশই বা যাচ্ছে কোথায়। এই করোনাকালে বা করোনা পরবর্তী সময়ে বদলে যাওয়া পৃথিবীতে কেমন হওয়া উচিত আমাদের তারুণ্যের উন্নয়ন ভাবনা। 

আজ সন্ধ্যা ৮টায় আই নিউজ ফেসবুক পেজের লাইভে ‘তারুণ্য ও উন্নয়ন ভাবনা’ নিয়ে আসছেন- ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি এবং যুব উন্নয়ন গবেষক ও ইউনিস্যাব-এর ট্রাস্টি মোহাম্মদ মামুন মিয়া।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে তারুণ্য, তথ্য প্রযুক্তিতে তরুণদের বিপ্লব, উদ্ভাবন, নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতের শিক্ষিত তরুণদের যুক্ত করা, কর্মসংস্থান তৈরি করতে প্রশিক্ষিত ও দক্ষ তরুণ সৃষ্টি করে প্রবাসে পাঠানো, তরুণ নেতৃত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

এসব বিষয়ে তরুণদের মুখোমখি হবেন তারুণ্যের প্রিয় মুখ নাহিম রাজ্জাক এমপি। তিনি বঙ্গবন্ধুর অন্যতম সহচর, সাবেক মন্ত্রী মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে।  সাথে থাকবেন- যুব উন্নয়ন গবেষক মোহাম্মদ মামুন মিয়া।

সঞ্চালনা করবেন- আই নিউজের কলাম লেখক জসীম মাসুদ।

কমেন্ট কিংবা প্রশ্ন করে আপনিও যুক্ত হতে পারেন এ আলোচনায়।

এই লিংকে ক্লিক করে লাইভ অনুষ্ঠানে যুক্ত হোন আপনিও...

visit: www.eyenews.news

এইচকে/ আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়