ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২০:০৫, ২২ জুন ২০২০

দেশে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছাড়াল সাড়ে তিন হাজার

করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে প্রতিনিয়তই দেশের  অনেক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী সংক্রমিত হচ্ছেন। এদের মধ্যে অনেকেই ভাইরাসটির সাথে লড়তে না  পেরে মারা যাচ্ছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এর তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশে ১ হাজার ৯৭ জন চিকিৎসক, ৯৫৭ জন নার্স এবং ১ হাজার ৪৬০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৫ জন চিকিৎসক।

সোমবার (২২ জুন) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিকিৎসকদের অধিকাংশই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালের। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছেন ১০৪ জন চিকিৎসক, মিটফোর্ডের ৫৬ জন, শহীদ সোহরাওয়ার্দীর ১০৩ জন, আজগর আলী হাসপাতালের ২১ জন, বিএসএমএমইউ’র ছয়জন, জাতীয় কিডনি ইনস্টিটিউটের নয়জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ১১ জন, শিশু হাসপাতালের ছয়জন, জাতীয় ক্যান্সার হাসপাতালের ১০ জন, নিউরো সার্জারি ইনস্টিটিউটের ১১ জন, অ্যাপোলো হাসপাতালের পাঁচজন, বারডেম হাসপাতালের সাতজন, ইউনিভার্সেল হাসপাতালের তিনজন, পঙ্গু হাসপাতালের নয়জন, কুর্মিটোলা হাসপাতালের ১৮ জন এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ১৭ জন চিকিৎসক রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়