ঢাকা
প্রকাশিত: ২০:৫৯, ২২ জুন ২০২০
মঙ্গলবার থেকে ঢাবির ল্যাবে আবার করোনা পরীক্ষা শুরু
মঙ্গলবার (২৩ জুন) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ল্যাবরেটরিতে আবারও করোনা পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার গণমাধ্যমকে এই তথ্যটি জানান, ঢাবির করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক শরিফ আখতারুজ্জামান ।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মনে করছি যে আমাদের দেশবাসীর পাশে দাঁড়ানো উচিত। করোনা পরীক্ষা আবার চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ও আমাদের অনুরোধ করেছে। বিশ্ববিদ্যালয় খোলার একটা সম্ভাবনা থাকায় আমাদের পরীক্ষাগারের যন্ত্রপাতি ফেরত দেওয়ার কথা ছিল। সে কারণে আমরা নমুনা পরীক্ষা স্থগিত করেছিলাম।
যেহেতু বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না তাই আবার পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ এর ল্যাবে এই পরীক্ষা চলবে বলে জানিয়েছেন অধ্যাপক শরিফ আখতারুজ্জামান।
১ জুন থেকে ঢাবিতে করোনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। করোনাভাইরাস পরীক্ষার জন্য গত ঢাবি কর্তৃপক্ষ গত ২৭ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পায় এবং ৫ মে থেকে নমুনা পরীক্ষা শুরু করেছিল।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























