নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২, ২৩ জুন ২০২০
আপডেট: ১২:২৬, ২৩ জুন ২০২০
আপডেট: ১২:২৬, ২৩ জুন ২০২০
অতীতের চেয়ে অধিকতর শক্তিশালী, সুসংগঠিত আ.লীগ
অতীতের যে কোন সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন অধিকতর শক্তিশালী, সুসংগঠিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এসব কথা বলেন এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোই হলো আওয়ামী লীগের ঐতিহ্য। গত সাত দশক ধরে আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে এ আস্থা অর্জন করছে।
আওয়ামী লীগ জনগণ জন্যই কাজ করে, আর জনগণই আমাদের মূল শক্তি। অতীতের যে কোন সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এখন অধিকতর সংগঠিত, শক্তিশালী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা নিবেদিত প্রাণ,সজাগ। এবং দলের ইশতেহার বাস্তবায়নে দলের সুশৃঙ্খল কর্মীরা প্রতিশ্রুতিশীল, ঐক্যবদ্ধ। আমরা ইশতেহার বাস্তবায়ন করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারন করে আওয়ামী লীগ মুজিবাদর্শের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
জাতির পিতার জন্মশতবর্ষে এবং স্বাধীনতার ৫০ বছরে বিশ্বদরবারে ও সমৃদ্ধ জাতি হিসেবে এবং পূর্ব পুরুষের রক্তের ঋন শোধ করতে হবে। তাই সম্মিলিত সৃজনশীল কাজের মধ্য দিয়ে মাতৃভূমিকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলারও অঙ্গীকার করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানই হবে আমাদের অঙ্গীকার। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নই আজ বাস্তবায়িত করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা নিছক কোনো প্রধানমন্ত্রী নন। তার লক্ষ্য পরবর্তী নির্বাচন নয়,তার ভাবনায় শুধুই পরবর্তী প্রজন্ম।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নাম্বারে শ্রদ্ধা নিবেদন করা সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, এবং মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,ও যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগ, তাঁতীলীগ, যুব মহিলা লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























