ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

জাতীয়

প্রকাশিত: ১৩:২৩, ২৩ জুন ২০২০
আপডেট: ১৩:২৮, ২৩ জুন ২০২০

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

গাজীপুরের টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে এবং র‌্যাবের এক সদস্যও আহত হয়েছে। জাহাঙ্গীর হোসেন পিংকু নামে পরিচিত এই সন্ত্রাসী। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, পিংকুর বিরুদ্ধে গুলশান, বনানীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।

পিংকু চাঁদপুর জেলার গোসাইর চর গ্রামের  বাসিন্দ আবু জাফরের ছেলে। তিনি বনানীর সাততলা বস্তি এলাকায় বসবাস করতেন।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, অভিযানে র‌্যাবের এক সদস্যও আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, এক হাজার ৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়