জাতীয়
প্রকাশিত: ১৩:৪৬, ২৩ জুন ২০২০
আপডেট: ১৪:০৫, ২৩ জুন ২০২০
আপডেট: ১৪:০৫, ২৩ জুন ২০২০
সংসদের বৈঠকে উপস্থিত থাকবেন কেবল করোনা নেগেটিভ এমপিরা
সাত দিন বিরতির পর শুরু হল সংসদের অধিবেশন। চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২৩ জুন) শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়েছে।
গত ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর ২২ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করা হয়। করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় যেসব সংসদ সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে কেবল তারাই অধিবেশনে অংশগ্রহণ করার কথা রয়েছে।
মঙ্গলবারের অধিবেশনে যেসব সংসদ সদস্য অংশ নিয়েছেন, ইতোমধ্যে তাদের কারোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। সংসদ ভবনের মেডিক্যাল সেন্টার থেকে গত দুই দিনে ৬৫ জন সদস্যের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের সবারই ফল নেগেটিভ এসেছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদের পরবর্তী বৈঠকগুলোতে অংশ নেবেন এমন এমপিদের নমুনা পরীক্ষা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সোমবার (২২ জুন) ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের রিপোর্ট আগামীকাল (মঙ্গলবার) পাওয়া যাবে। পর্যায়ক্রমে ১৭০ জন এমপির নমুনা পরীক্ষা করা হবে বলে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























