ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:৫৮, ২৩ জুন ২০২০

দেড় কোটিরও বেশি পরিবার ত্রাণ পেয়েছে

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে এক কোটি ৫৮ লাখেরও বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২২ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন। এরমধ্যে বিতরণ করা হয়েছে এক লাখ ৮০ হাজার ৭০৬ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৫৮ লাখ ৪ হাজার ৭৩১টি এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৯২ লাখ ৩০ হাজার ৮৫ জন।

শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। আর বিতরণ করা হয়েছে ৮৫ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৪৭ টাকা।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ৬৮ হাজার ২০৭ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৫৩ হাজার ৪৪১ এবং উপকারভোগী লোকসংখ্যা ১৫ লাখ ৮৯ হাজার ৬২১ জন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়