ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪:৩০, ২৩ জুন ২০২০
করোনা আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি বিএমএ সভাপতি
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন।
সাবেক এই সংসদ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর গতকাল (সোমবার) রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিলো। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়।
তিনি বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিকস রয়েছে। তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী ধরা পড়ার পর সোমবার সকাল পর্যন্ত শনাক্ত দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৫০২ জন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























