নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৫, ২৩ জুন ২০২০
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৪১২, মৃত্যু ৪৩
দেশে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪১২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। ফলে নতুনদের নিয়ে বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে।
এরই সাথে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ৫ জন নারী। দেশে এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৪৫ জনে।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন নতুন ৮৮০ জন। বর্তমানে দেশে সুস্থ রোগীর সংখ্যা ৪৭,৬৩৫ জন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসকল তথ্য সকলের সামনে তুলে ধরেন।
দেশের ৬৫ টি ল্যাবে করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় মোট ১৬,২৯২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৯২ লাখ ০২ হাজার ৬০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৭৪ হাজার ৬৬৮ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৪৯ লাখ ৫৩ হাজার ৮৯৯ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























