নিজস্ব প্রতিবেদক
একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে সংসদে বিল
ফাইল ছবি
বছরে একাধিকবার বিদ্যুৎ-জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২০ উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপিতত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি উত্থাপন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিলটি ৩০ দিনের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
অধিবেশনে আজ আরো পাঁচটি বিল উত্থাপন করা হয়েছে। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে উত্থাপন করেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উত্থাপন করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০। পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য এ বিল দুটি শিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০ উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষা করে পাঁচ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিকেল মেজারমেন্টস বিল-২০২০ উত্থাপন করেন। ছয় সপ্তহের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষার করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আকাশ পথে (মন্ট্রিল কনভেনশন) বিল-২০২০ উত্থাপন করেন। এ বিলটি এক মাসের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























