ডেঙ্গুর প্রকোপ থামাতে সতর্ক থাকার নিদের্শ মন্ত্রীর
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসের সংকটকালীন সময়ে এডিস মশার প্রকোপ থামাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মঙ্গলবার সচিবালয়ে সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রম পর্যালোচনা নিয়ে অনলাইনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, দায়িত্বশীল পদে বসে অতিরিক্ত কথা না বলে দায়িত্ব নিয়ে মানুষের বসবাসের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে কাজ করতে হবে। পদ দখল করে বসে না থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তার তত্ত্বাবধানে এডিস মশা নিধনে অত্যন্ত গুণগত মানসম্পন্ন কীটনাশক আমদানি করায় এ বছরের শুরু থেকে এডিস মশার প্রকোপ অনেক কমেছে। এ সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মশা নিধনে উৎকৃষ্টমানের কীটনাশক সরবরাহ করায় মন্ত্রীকে ধন্যবাদ জানান।
মো. তাজুল ইসলাম ঢাকা শহরকে এডিস মশা, ময়লা-আবর্জনা মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়তে ঠিকমতো কাজ হচ্ছে কি না তা দেখতে তিনি নিয়মিতভাবে বিভিন্ন স্থান মাঝে মাঝে পরিদর্শন করবেন বলে জানান।
মন্ত্রী বলেন, মশার ওষুধ ছিটানোতে কারো কোনো গাফিলতি সহ্য করা হবে না। সার্বক্ষণিক তদারকি এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন স্থান পরিদর্শন করায় কাজে গতি এবং স্বচ্ছতা এসেছে বলেও জানান মন্ত্রী।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























