ঢাকা
প্রকাশিত: ১৩:৫৭, ২৪ জুন ২০২০
পর্তুগালে ল্যান্ডিংয়ের অনুমতি না নিয়েই বিমানের টিকিট বিক্রি
পর্তুগালে ল্যান্ডিংয়ের অনুমতি না নিয়েই টিকিট বিক্রি করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন উদাসীনতা এতগুলো মানুষকে বিপদে ফেলছে। এ নিয়ে যাত্রীদের মধ্যে হৈ চৈ শুরু হয়েছে। বিশৃঙ্খলা দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে।
বুধবার (২২ জুন) সকাল ১১ টায় দেশে আটকে পড়া ২৬৫ জন যাত্রী নিয়ে পতুর্গালের রাজধানী লিসবনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটের। বিমানবন্দরে যাত্রীরা পৌঁছানোর পর তাদের জানানো হয় ফ্লাইট টাইম ডিলে হয়ে ৪ টায় করা হয়েছে। পরবর্তীতে যাত্রীরা জানতে পারেন ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় ফ্লাইট ছাড়তে পারছে না বাংলাদেশ বিমানের চাটার্ড ফ্লাইটটি। এ নিয়ে যাত্রীরা পড়েছে বিপাকে।
বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, পর্তুগাল দূতাবাস জানিয়েছিল আজকেই ফ্লাইটের অনুমোদন মিলবে। তাই টিকিট বিক্রি করা হয়েছিল। এ বিষয়ে কাজ চলছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























