নিজস্ব প্রতিবেদক
যেসব শিক্ষার্থীদের সুদহীন ঋণ দেয়ার কথা ভাবছে সরকার
ফাইল ছবি
করোনাকালে ও করোনা পরবর্তী সময়ে দেশের সব বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস চলমান থাকবে। অনলাইন শিক্ষা কার্যক্রমের সুযোগ নেই ১০ শতাংশ শিক্ষার্থীর। তাদের জন্য সুদহীন ঋণ দেয়া কথা ভাবছে সরকার।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল ক্লাসরুমের অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা জনান। ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ১০ শতাংশ শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। শিক্ষার্থীদের জন্য বা সুদহীন ঋণ দেয়া যায় কিনা তার ব্যবস্থা নেয়া হবে। আমরা ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ লোনও দিতে পারি।
অনুষ্ঠানে জানানো হয়, শিগগিরই এই ক্লাসরুম পুরোপুরি চালু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাসরুম ব্যবহার শুরু করেছে। এই ব্যবস্থায় পরীক্ষা নেয়া যাবে বলে জানান আইবিএ পরিচালক সৈয়দ ফরহাদ আনোয়ার। লাইভ ক্লাসে শিক্ষার্থীরা তাদের প্রশ্ন করে সরাসরি উত্তর জানতে পারবেন শিক্ষকের কাছ থেকে।
অনলাইন অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংশ্লিষ্টরা।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























