স্পোর্টস ডেস্ক
এবার শ্রীলংকা সফর স্থগিত করলো বাংলাদেশ
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ক্রিকেট সিরিজের মিছিল থামছেই না। মাত্র একদিন আগেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত ঘোষণা করা হয়েছিল। এবার বাংলাদেশের শ্রীলংকা সফরও স্থগিত করা হয়েছে।
সিরিজ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
করোনাভাইরাসের কারণে নির্ধারিত থাকা সিরিজটি খেলতে পারবে না বলে শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ ও টুইটারে একটি ছবি পোস্ট করে আইসিসি জানিয়েছে, ‘আগামী মাসে বাংলাদেশের শ্রীলংকায় খেলতে যাওয়ার কথা ছিল। তবে সিরিজটি স্থগিত করা হয়েছে।’
করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে গেল মার্চ থেকে ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের পর থেকেই গৃহবন্দি হয়ে পড়েন খেলোয়াড়রা।
তাই এখনো মিরপুর স্টেডিয়ামে কোন অনুশীলনে নামতে পারেনি ক্রিকেটাররা। এদিকে ‘রেড জোনে’ রয়েছে মিরপুর ।
এরইমধ্যে মহামারি করোনা বাসা বেঁধেছে কয়েকজন ক্রিকেটারদের শরীরে। করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, বাঁ-হাতি স্পিনার নাজমুল হোসেন অপু ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল।
এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের চারটি সিরিজ স্থগিত হলো। এর আগে করোনার কারণে পাকিস্তানের মাটিতে একটি করে ওয়ানডে ও টেস্ট, আয়ারল্যান্ড সফর এবং নিউজিল্যান্ড সিরিজ স্থগিত করা হয়েছিল।
বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজারের বেশি ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১,৫৮২।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























