লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৭, ২৪ জুন ২০২০
আপডেট: ২২:৪৭, ২৪ জুন ২০২০
আপডেট: ২২:৪৭, ২৪ জুন ২০২০
দেশে করোনায় প্রথম কোনো বিচারকের প্রাণহানি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো বিচারকের মৃত্যু হলো। লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. ফেরদৌস আহমেদ এই প্রাণঘাতি ভাইরাসে বুধবার মারা যান।
বুধবার (২৪ জুন) রাতে ৮ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মোহাম্মদ সাইফুর রহমান জানান, ‘রাত ৮টায় বিচারক ফেরদৌস আহমেদ মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন বিচারক ফেরদৌস আহমেদকে প্লাজমাও দেওয়া হয়।’
এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের মঙ্গলবারের দেওয়া তথ্য অনুযায়ী অধস্তন আদালতের ২৬ বিচারক ও ৯৭ কর্মচারী (সুপ্রিম কোর্টের ২৬ জন ও অধস্তন আদালতের ৭১ জন) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























