ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:৩০, ২৫ জুন ২০২০

সংসদ সদস্য এনামুল করোনায় আক্রান্ত

সংসদ সদস্য এনামুল হক করোনায় আক্রান্ত হয়েছেন। রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি। বর্তমানে ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

গতকাল বুধবার (২৪ জুন) তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। 

 

কয়েকদিন আগে সংসদ সচিবালয় থেকে এমপিদের করোনা পরীক্ষার জন্য বলা হয়। গত মঙ্গলবার এনামুল হক তার নমুনা দিয়েছিলেন। পরীক্ষার ফলাফলে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি  নিজে থেকেই পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে আলাদা আছেন। ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

আইনিউজ/টিএ
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়