ঢাকা
প্রকাশিত: ১৯:৪০, ২৫ জুন ২০২০
আপডেট: ২০:১৯, ২৫ জুন ২০২০
আপডেট: ২০:১৯, ২৫ জুন ২০২০
ওয়েব সিরিজ নিয়ে গ্রামীণফোন-রবির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি
গ্রামীণফোন ও রবির প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন ভিডিও কন্টেন্ট অনলাইনে আপলোড ও প্রচারের বিষয়ে মোবাইল কোম্পানি দুটির কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার(২৫ জুন) তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, বুধবার তথ্য অধিদপ্তর থেকে কোম্পানি দুটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে গ্রামীণফোন ও রবিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রতি ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন নগ্ন, অশালীন ও কুরুচিপূর্ণ দৃশ্য, কাহিনী ও সংলাপ সংবলিত ভিডিও কন্টেন্ট ওয়েবে আপলোড করে প্রচার করা হয়েছে বলে জানা গেছে, বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।
“বিষয়টি সম্পর্কে দেশের গণমাধ্যম অত্যন্ত নেতিবাচকভাবে প্রচার করেছে এবং সমাজে এর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের ভিডিও কন্টেন্ট আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে ওয়েবে আপলোড এবং প্রচার করার জন্য আপনার প্রতিষ্ঠান সরকারের কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্সপ্রাপ্ত কিনা এবং থাকলে তা কি, তা সরকারের জানা প্রয়োজন।”
সম্প্রতি কয়েকটি ওয়েব সিরিজের কন্টেন্ট নিয়ে সমালোচনা উঠলে তা নিয়ে শিল্পী-কলাকুশলীদেরও দ্বিধাবিভক্তি দেখা দেয়। এক পক্ষ ওয়েব সিরিজের পক্ষে বিবৃতি দেন, অন্য পক্ষেও বিবৃতি আসে তা বন্ধের জন্য।
তথ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, ওয়েব সিরিজের নামে ‘সেন্সরবিহীন অশালীন ভিডিও কন্টেন্ট’ আপলোড ও প্রচার করা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি।
“এ ধরনের সেন্সরবিহীন, নগ্ন ও অশালীন দৃশ্য, কাহিনী ও সংলাপ সংবলিত ভিডিও কন্টেন্ট প্রচার দেশের প্রচলিত আইন যেমন বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন, ২০১০ এর ৬৯ ধারা, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৪ ও ৮ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর পেনাল কোড, ১৮৬০ এর সম্পূর্ণ পরিপন্থি।”
“আপনার (জিপি-রবি) প্রতিষ্ঠানের মতো বৃহৎ একটি প্রতিষ্ঠানের নিকট এ ধরনের কার্যকলাপ মোটেই কাম্য নয় “বলা হয় চিঠিতে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, গ্রামীণফোন ও রবির ওয়েব সিরিজ আপলোড করার আইনি ভিত্তি আছে কি না তা যাচাই করবেন তারা।
“যদি আইনগত অনুমোদন না থাকে তাহলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। আর যদি আইনগত অনুমোদন থাকেও, ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কনটেন্টগুলোর আইনভঙ্গ শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং সরকার এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























