নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪১, ২৫ জুন ২০২০
আপডেট: ১৯:৪৫, ২৫ জুন ২০২০
আপডেট: ১৯:৪৫, ২৫ জুন ২০২০
ঢাকাসহ ৯ জেলায় নতুন জেলা প্রশাসক
ঢাকাসহ ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে।
সরকারের উপ-সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক করা হয়েছে।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যশোর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ খোরশেদ আলম খানকে নোয়াখালী, জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. জিয়াউল হককে বগুড়া এবং বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) রহিমা খাতুনকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক, রাজশাহীজেলা প্রশাসক মো. হামিদুল হককে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ও বগুড়ার ডিসি ফয়েজ আহমেদকে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব এবং নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাসকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।
মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান।
আর মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিনকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে। তিনি প্রায় এক বছর আগে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে মৌলভীবাজারে যোগদান করেন। এর আগে তিনি নীলফামারির জেলা প্রশাসক ছিলেন।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























