ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩:৪৬, ২৫ জুন ২০২০
প্রাক-প্রাথমিক শিক্ষার মেয়াদ ২ বছর হচ্ছে
সরকার প্রাক-প্রাথমিক শিক্ষার মেয়াদ ২ বছর করতে যাচ্ছে। এতদিন পর্যন্ত এ শ্রেণিতে শিশুরা এক বছর মেয়াদী শিক্ষাগ্রহণ করত। এ ছাড়া এ শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করা হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন জানান, বৃহস্পতিবার তাদের এ প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। আগামী জানুয়ারি থেকে তারা এর বাস্তবায়নে যাবেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সরকারের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্য হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে ২০৩০ সালের মধ্যে দেশের সব শিশু মানস্মত প্রাক-প্রাথমিক শিক্ষার স্তরে ঢুকতে পারবে এবং তারা পরবর্তী প্রাথমিক শিক্ষার প্রস্তুতি নিতে পারবে।
তবে প্রাথমিকভাবে কিছু স্কুলের দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হবে। এর ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তারা ধারণা করছেন, চার বছরের মধ্যে দেশের সব স্কুলে দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা যাবে।
২০১০ সালে দেশে প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হয়।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























