ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ০০:০৫, ২৬ জুন ২০২০

মারা গেছেন ইফার সাবেক ডিজি সামীম

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল (৬৫) মারা গেছেন । বৃহস্পতিবার সাড়ে ১০টায় শ্যামলী রিং রোডে অবস্থিত সেন্ট্রাল হসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।  

ইফার সাবেক পরিচালক হারুনুর রশীদ  এসব তথ্য নিশ্চিত করেন। তিনি সামীম আফজালের সঙ্গে দীর্ঘ দিন কাজ করেছেন।

তিনি জানান, সামীম আফজাল দীর্ঘ দিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ বহু আত্মী-স্বজন রেখে গেছেন।

সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা সামীম মোহাম্মদ আফজাল ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরির বয়স শেষে দুদফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান।

৩০ ডিসেম্বর তার চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে তিনি অবসরে চলে যান।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়