নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ২৬ জুন ২০২০
সন্তানদের অবৈধভাবে বিদেশে পাঠাবেন না: পররাষ্ট্রমন্ত্রী
নিজেদের সন্তানদের অবৈধভাবে বিদেশে না পাঠানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, অবৈধভাবে যারা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন তার দায় তাদের পরিবার, আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরাও এড়াতে পারেন না।
যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, ‘আমারা এ দেশ থেকে মানবপাচার, শিশু পাচার, নারী পাচার এগুলো বন্ধ করতে চাই। সকলের সহায়তা ছাড়া আমরা এটি করতে পারবো না।’
তিনি বলেন, অবৈধভাবে যারা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন তার দায় তাদের পরিবার, আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরাও এড়াতে পারেন না।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপনারা বুঝে শুনে আপনাদের সন্তানদেরকে অবৈধভাবে বিদেশে পাঠাবেন না। আর অবৈধভাবে কেউ বিদেশ পাঠানোর কথা বললে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে তা অবগত করুন।’
তিনি বলেন, ‘অবৈধ মানবপাচার রোধে আপনাদের সকলের সহায়তা প্রয়োজন। এ বিষয়ে দেশবাসীকে শক্তিশালী জনমত গঠন করতে হবে।’
এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবপাচার বিষয়ক এক প্রতিবেদনে বাংলাদেশকে ওয়াচ লিস্ট থেকে টায়ার-২ এ উন্নীত করার কথা বলা হয়।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























