ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৪৪, ২৬ জুন ২০২০

করোনায় আরেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরেক পুলিশ কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম করোনার আক্রমণে না ফেরার দেশে চলে গেলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার রাতে মারা যান।

সোহেল রানা বলান, মৃত্যুকালে তৌহিদুল স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে।বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৩৭ জন বাংলাদেশ পুলিশের ৩৭ জন কর্মকর্তা মারা গিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়