ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ২৬ জুন ২০২০

ফের আইসিইউতে নেয়া হলো সাহারা খাতুনকে

ফাইল ছবি

ফাইল ছবি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে আবারো ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়েছে।

শুক্রবার তার ভাগিনা মজিবর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি বলেন, সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এরপর সকাল ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারো আইসিইউতে নেয়া হয়েছে।

গত ২ জুন জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে আইসিইউতে নেয়া হয়েছিলো। পরে ২২ জুন তার অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিল।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়