ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ২৬ জুন ২০২০

‘নাগরিকের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার’

ফাইল ছবি

ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব নাগরিকের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, কোনো অংশকে বাদ দিয়ে জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব জাতি-গোষ্ঠীর উন্নয়নেই সমান গুরুত্ব দিয়ে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। 

শুক্রবার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

পরিবেশ মন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণজনিত এ মহাদুর্যোগে প্রধানমন্ত্রী একইসঙ্গে জনগণের জীবন ও জীবিকা রক্ষায় বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন। বৈশ্বিক এ সংকটের মধ্যেও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। খাদ্য ও অর্থ সহায়তা প্রদানসহ সরকারের সময়োচিত নানা পদক্ষেপের কারণে জনগণ এ দুর্যোগ মোকাবিলায় সক্ষম হচ্ছেন। 

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকারের এ সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তুলে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়