চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ২৬ জুন ২০২০
আপডেট: ১৭:২৫, ২৬ জুন ২০২০
আপডেট: ১৭:২৫, ২৬ জুন ২০২০
করোনা আক্রান্ত হলেন সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একমাত্র নারী সংসদ সদস্য ও প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের কন্যা ফেরদৌসী ইসলাম জেসী ।
শুক্রবার তিনি বলেন, ২২ তারিখ আমার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। ২৪ তারিখ রিপোর্ট পজিটিভ আসে। জ্বরসহ কিছু উপসর্গ রয়েছে। তবে জ্বর আগের তুলনায় কম। আমার পরিবারের অন্য সদস্যদেরও জ্বর দেখা দিয়েছে। তাদের নমুনা আজ পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।
তিনি বর্তমানে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে অবস্থান করে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
দেশে এ পর্যন্ত ১৬ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কোনো নারী সংসদ সদস্যের আক্রান্ত হওয়ার খবর এল এই প্রথম।আক্রান্তদের মধ্যে তিনজন সরকারের মন্ত্রিসভার সদস্য। এ ছাড়া টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর পর জানা যায়, তিনিও কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























