ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ২৭ জুন ২০২০
আপডেট: ১২:২৮, ২৭ জুন ২০২০

দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণসহ দেশের পাঁচ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার(২৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। 

সেখানে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এর আগে শুক্রবার বিকেলে দেওয়া অতি ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বগুড়া অঞ্চলসহ, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৬টা নাগাদ পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। ঢাকায় বৃষ্টিপাত হয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়