ঢাকা
প্রকাশিত: ১২:৪২, ২৭ জুন ২০২০
আপডেট: ১২:৪২, ২৭ জুন ২০২০
আপডেট: ১২:৪২, ২৭ জুন ২০২০
জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ঢাবির অনলাইন ক্লাস
অনলাইন ক্লাস কার্যক্রমে না যাওয়ার সিদ্ধান্ত থাকলেও পরিস্থিতির কথা চিন্তা করে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ জুন) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে অনলাইন ক্লাস সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন, তথ্য-প্রযুক্তি অবকাঠামো নির্মাণ ও আর্থিক সংশ্লেষসহ আনুষঙ্গিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দেওয়া হয় বলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ইতোপূর্বে ডিন’স কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেক বিভাগ বা ইনস্টিটিউট অনলাইনে ক্লাস নেওয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রেখেছে। যেসব বিভাগ বা ইনস্টিটিউট বিভিন্ন কারণে এখনো অনলাইন ক্লাস চালু করত পারেনি, সেসব বিভাগ বা ইনস্টিটিউটকে সীমিত সামর্থ্য দিয়েই জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠিত অনলাইন সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ, ইনস্টিটিউটের প্রধানরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























