ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ২৭ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৫০৪, মৃত্যু ৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন ৩,৫০৪ জনকে শনাক্ত করা হয়েছে।  এর সাথে করোনা আক্রান্ত আরও ৩৪ জন মারা গেছেন। এদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ২ জন নারী।  

ফলে নতুনদের নিয়ে বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে। দেশে এখন পর্যন্ত করোনায় মোট প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৯৫ জনের।    

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,১৮৫ জন রোগী। বর্তমানে দেশে সুস্থ রোগীর সংখ্যা ৫৪,৩১৮ জন। 

শনিবার (২৭ জুন)  দুপুর আড়াইটায় দেশের করোনা  পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসকল তথ্য সকলের সামনে তুলে ধরেন। 

স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, দেশের ৫৮ টি ল্যাবে করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় মোট ১৫,১৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৯৯ লাখ ১৯ হাজার ৫২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৯৭ হাজার ২৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৫৩ লাখ ৭২  হাজার ২৪২ জন।     

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়