ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৫৪, ২৭ জুন ২০২০

করোনাকে জয় করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

করোনাভাইরাসকে জয় করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২৭ জুন) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঢাকার নিজ বাসায় ফিরে গেছেন। 

এর আগে গত ১৭ জুন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন। মাত্র ১০ দিনেই করোনাকে জয় করলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও দুইবার করোনা টেস্ট করেছেন, দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে।

এছাড়া বর্তমানে স্যারের শরীরে কোনো সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন। তবে ডাক্তারদের পরামর্শে আরও ১৫ দিন বাসায় বাণিজ্যমন্ত্রী আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়