ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

প্রকাশিত: ১৯:৩৯, ২৭ জুন ২০২০

‘কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা হবে’

ফাইল ছবি

ফাইল ছবি

লটারির মাধ্যমে তালিকা তৈরি করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

শনিবার কুড়িগ্রাম জেলার নিজ নির্বাচনী এলাকা রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের উন্মুক্ত লটারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

বর্তমান সরকার গরীব কৃষকদের ভাগ্যোন্নয়নের কথা চিন্তা করে ভর্তুকির মাধ্যমে সার ও কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে থাকলে বাংলার গরীব মেহনতী কৃষকেরা ভালো থাকে। তাই প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে ধান ক্রয় করা হবে। 

তিনি আরো বলেন, রৌমারী উপজেলা থেকে এ বছর এক হাজার ৮০০ মেট্রিকটন এবং রাজীবপুর উপজেলা থেকে ৩৪০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়