নিজস্ব প্রতিবেদক
ঢাকার সব খাল হবে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন
ফাইল ছবি
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের সব খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে এনে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ঢাকা ও এর আশ-পাশের বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত সদ্য সমাপ্ত হজ্ব ক্যাম্প থেকে বনরুপা হাউজিং পর্যন্ত খনন হওয়া খালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ঢাকা ও এর আশপাশের বুড়িগঙ্গা, তুরাগসহ বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এছাড়া ঢাকা শহরে যেসব খাল রয়েছে সেগুলো সংস্কার করে হাতিরঝিলের মত অত্যন্ত দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে কাজ করছে সরকার।
ঢাকা শহরের খালগুলোকে একটির সঙ্গে আরেকটির সংযোগ করিয়ে এগুলোকে ওয়াটার ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহারের উপযোগী করে তুলতে পারলে ঢাকার সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সব জনপ্রতিনিধিদের এক হয়ে কাজ করতে হবে। আমরা যদি জনগণকে দেয়া তাদের প্রতিশ্রুতি ও সংবিধানের মূলমন্ত্র অনুযায়ী কাজ করি তাহলে প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরিত করা তা সম্ভব হবে।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























