আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৪৮, ২৮ জুন ২০২০
আপডেট: ০৪:৪২, ২৮ জুন ২০২০
আপডেট: ০৪:৪২, ২৮ জুন ২০২০
বাংলাদেশের জন্য ভেন্টিলেটর পাঠালেন পোপ
ভ্যাটিকান সিটি থেকে পোপ ফ্রান্সিস বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তা হিসেবে ভেন্টিলেটর পাঠিয়েছেন। গত শুক্রবার ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিস এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
স্থানীয় অ্যাপোস্টোলিক নানসিও বা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে এসব ভেন্টিলেটর। এর আগেও বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর সহায়তা পাঠিয়েছিলেন পোপ।
বিবৃতিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস করোনা মহামারীতে আক্রান্ত দেশগুলোর প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছেন। বিশেষ করে যেসব দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বেশি চাপের মুখে রয়েছে।
এ গত ২৩ এপ্রিল রোমানিয়া, স্পেন ও ইতালির হাসপাতালগুলোতে ভেন্টিলেটর দিয়েছিলেন। এছাড়া তিনি গত মাসে জাম্বিয়াতেও তিনটি ভেন্টিলেটর পাঠিয়েছিলেন।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























