ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:০০, ২৮ জুন ২০২০

করোনা কাড়ল আরও এক পুলিশ সদস্যের প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য। শনিবার (২৭ জুন) রাতে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আতিয়ার রহমান নামের ওই কনস্টেবলের মৃত্যু হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালে ২৫ নভেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে।

মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই নিয়ে দেশে মোট ৩৯ জন পুলিশ কর্মকর্তা মারা গেলেন প্রাণঘাতী করোনাভাইরাসে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়